Sandwip-24

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন সন্দ্বীপের সংসদ সদস্য

প্রিয় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ,

আজ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি পরীক্ষা। তোমাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

পরীক্ষা নিয়ে অযথা দুশ্চিন্তা না করে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করো। সারা বছরের পরিশ্রম ও প্রস্তুতিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সততা, মনোযোগ ও ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দাও ইনশাআল্লাহ ভালো ফলাফল অর্জন করবে।

আমি অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানাচ্ছি পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল থাকুন, মানসিকভাবে সাহস দিন এবং একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করুন।

তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের সাফল্যেই এগিয়ে যাবে আমাদের প্রিয় দেশ ও সন্দ্বীপ।

সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ তায়ালা তোমাদের সহায় হোন।

Leave a Reply