Sandwip-24

সারিকাইতে আটক মাদকসেবী, ধরা পড়ে ফাঁস করলো বিক্রেতার নাম

সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছে এক মাদকসেবনকারী ফাঁস করলেন মাদক বিক্রেতার নামও । 

আটক ব্যক্তির নাম রানা। তিনি ইউনিয়নের কাজীপাড়া তেমাথা এলাকায় একটি চায়ের দোকান করেন। বুধবার (১ মার্চ) রাতে নিজ দোকান থেকে সন্দেহজনকভাবে তাকে আটক করে কোস্ট গার্ড। তাৎক্ষণিক তার কাছে নেশাজাতক দ্রব্য না পাওয়ায় শ্বাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রানা নিয়মিত একটি অটোরিকশায় করে রাতে ইয়াবা সংগ্রহ করতে যেতেন। তবে ঘটনার দিন ওই অটোরিকশার চালক ইয়াবা আনতে অস্বীকৃতি জানালে রানা তাকে মারধরের হুমকি দেন। বিষয়টি পরে কোস্ট গার্ডকে জানানো হলে তারা অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানকালে উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ সহযোগিতা করেন বলে জানা গেছে।

ধরা পড়ে ফাঁস করলো ইয়াবা বিক্রেতার নাম

জিজ্ঞাসাবাদে রানা দাবি করেন, কাজীপাড়া এলাকায় ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করেন জাফর, আকতার ও আবিদ নামে তিন ব্যক্তি। স্থানীয় সূত্র জানায়, জাফর সারিকাইত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত তাহেরের ছেলে। বাসিন্দা এবং আকতার ও আবিদ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, রানার ভাষ্যনুযায়ী কোস্ট গার্ডের নির্দেশে উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ পরে ইয়াবা বিক্রেতা জাফরকে আটক করে কোস্ট গার্ডের হাতে সোপর্দ করে। তবে তাৎক্ষনিক তার কাছে ইয়াবা না পাওয়ায়  কোস্টগার্ডের সদস্যরা প্রাথমিক শ্বাস্তি দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বলে জানা গেছে।

Leave a Reply