Gen-Z Dialogue with Mohammad Alauddin Sikder অনুষ্ঠিত Progressive Youth Alliance-এর আয়োজনে ‘Gen-Z Dialogue with Mohammad Alauddin Sikder’ শীর্ষক প্রশ্নোত্তর পর্ব ও সন্দ্বীপের ভবিষ্যৎ ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন Progressive Youth Alliance-এর সভাপতি তানভীর মোস্তফা। তিনি Gen-Z প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ, রাজনৈতিক সচেতনতা এবং সন্দ্বীপের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুলাই যোদ্ধা আসাদুজ্জামান জাহিদ। এর পূর্বে জুলাই যোদ্ধা মুজাহিদুল ইসলাম-এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় ১৬০ জন Gen-Z তরুণ-তরুণী রেজিস্ট্রেশন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, এবি কলেজ, এম আর কলেজ, সাউথ সন্দ্বীপ কলেজসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশ্নোত্তর পর্বে Gen-Z প্রতিনিধিরা সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। জবাবে জনাব মুহাম্মদ আলাউদ্দীন সিকদার তরুণদের চিন্তাভাবনাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সন্দ্বীপকে একটি সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক জনপদে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সরাসরি সংলাপের মাধ্যমে তরুণ প্রজন্ম ও নেতৃত্বের মধ্যে সেতুবন্ধন তৈরির এই উদ্যোগটি উপস্থিত সকলের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।