Sandwip-24

সন্দ্বীপে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের মিলন মেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের সন্দ্বীপে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘দক্ষিণ সন্দ্বীপ সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম’-এর মিলন মেলা। শুক্রবার (৩০ জানুয়ারি) সাবেক ছাত্রনেতাদের এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জননেতা তারিকুল আলম তেনজিং

​সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের নেতা সাইফুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি পরিদর্শন করেন সন্দ্বীপের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা

সন্দ্বীপে সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের মিলন মেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম তেনজিং বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক লড়াকু সৈনিকরাই দলের মূল শক্তি। সন্দ্বীপের এই মাটি জিয়ার আদর্শের ঘাঁটি। সাবেক ছাত্রনেতাদের এই ঐক্যবদ্ধ অবস্থান প্রমাণ করে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা কতটা আপসহীন।”

​বিশেষ পরিদর্শনে এসে আলহাজ্ব মোস্তফা কামাল পাশা উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তাহের, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং আলমগীর হোসেন ঠাকুর।

​মিলন মেলায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশ নেন সাবেক ছাত্রনেতা নুরুল আকতার মিলাদ, জামশিদুর রহমান, আবদুর রহিম, মনজুর আলম, ফোরকান উদ্দীন, নিজাম উদ্দিন, বাবুল আখতার, সাহাদাত, আবুল কালাম, কামাল, আজাদ, সিদ্দিক, সজীব, রিয়াদ উদ্দিন, সায়েম ও জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​বক্তারা আগামী দিনে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply