নিজস্ব প্রতিবেদন : গুপ্তছড়া ঘাটে টিকেট সিন্ডিকেটের অভিযোগ, কাউন্টারে বিক্রি বন্ধ রেখে পল্টুনে রিজার্ভ ১০-১২ হাজার টাকায়
গুপ্তছড়া ঘাটে নতুন করে টিকেট সিন্ডিকেট সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, কাউন্টারে নিয়মিত টিকেট বিক্রি বন্ধ রাখা হলেও ঘাটের পল্টুনে বা আশপাশে একটি চক্র ২০-২২ জন যাত্রী একত্র করে রিজার্ভের নামে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত আদায় করছে।
অভিযোগ রয়েছে, সাধারণ যাত্রীরা কাউন্টারে টিকেট না পেয়ে বাধ্য হয়ে এই সিন্ডিকেটের শরণাপন্ন হচ্ছেন। ফলে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে তাদের।
এদিকে ঘাট কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে দাবি করেছে, ২৫০ টাকার বেশি দামে কোনো টিকেট বিক্রি হচ্ছে না। তবে বাস্তব চিত্র ভিন্ন বলে দাবি করছেন ভুক্তভোগীরা।
যেসব যাত্রী এ ধরনের হয়রানির শিকার হয়েছেন, তারা কমেন্ট বক্সে বা ইনবক্সে বিস্তারিত তথ্য জানাতে পারেন।